বৈশাখী ঝড়ে আম চাষে ক্ষতি হওয়ায় সরকারি সহায়তার দাবী করল আম চাষিরা। শনিবার বিকেলে মালদহ জেলার প্রায় সমগ্র জায়গায় ঝড়বৃষ্টির লক্ষ্য করা গেছে। যার প্রভাব দেখা গিয়েছে ইংরেজ বাজারের কোতুয়ালী এলাকাতেও। এদিনের ঝড়ে আম চাষে ব্যাপক ক্ষতির প্রভাব ফেলেছে।
জানা গেছে, ফজলি, ন্যাংরা, লক্ষণ ভোগ-র মতো বিভিন্ন প্রজাতির আম চাষ করে থাকেন মালদা জেলার কোতুয়ালী এলাকার চাষিরা। তারা মহাজনের কাছ থেকে ঋণ করে টাকা নিয়ে আম চাষের ব্যবস্যায় নামেন। কিন্তু এবার বৈশাখী ঝড়ের প্রভাবে তাদের ক্ষতি হচ্ছে, অসময়েই পড়ে যাচ্ছে প্রচুর আম। ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন আম চাষিরা। মহাজনদের ঋণ করা টাকা শোধ করবেন কি ভাবে, তা ভেবেই কূলকিনারা করতে পারছেন না তারা। যার ফলে তারা সরকারি সহায়তা পেলে কিছুটা উপকৃত হবেন বলে আশা করছেন। অন্যদিকে, এই এলাকার মা-বোনেরা এদিনের ঝড়ে পরে যাওয়া আম গুলি কুড়িয়ে নিয়ে এসে বিভিন্ন রকমের আমের চুনা, আচার, আমচুর করে দু-পয়সা রোজগার করার আশা দেখছেন তারা।
এবিষয়ে স্থানীয় আম চাষিরা জানান, তারা ঋণ করে টাকা নিয়ে আম চাষ করছেন। কিন্তু ঝড়ে তাদের আমের ব্যাপক ক্ষতি হচ্ছে। ফলে ঋণের টাকা শোধ করতে পারবেন কিনা সেই বিষয়ে তারা চিন্তিত। তাই তারা তাদের এই সমস্যা সমাধানে প্রশাসনের কাছে সরকারি সহায়তার দাবী করেন।
এবিষয়ে স্থানীয় এক গৃহবধূ জানান, এদিন ঝড়ে পরে যাওয়া আম গুলি তারা কুড়িয়ে নিয়ে এসে রোদে শুকিয়ে আচার, চুনা, আমচুর করে বাজারে বিক্রি করে কিছু টাকা রোজগার করবেন। যাতে করে সংসারের আর্থিক দিক থেকে উন্নতি হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/8Fw_PfH6Ijw